বিশদ বাঙলার প্রবেশমুখেই অবস্থিত অনুষ্ঠানকক্ষ 'পরম্পরা'য় প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সাহিত্যপাঠ, আলোচনা-সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সপ্তাহান্তে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও সঙ্গীতের পাঠ দেয়া হয়ে থাকে 'পরম্পরা'য়। এছাড়া এখানে চিত্রকলা, আলোকচিত্র, হস্তশিল্প, পোশাকের নিয়মিত প্রদর্শনীর পাশাপাশি প্রায়শই স্মারকবক্তৃতা, বিবিধ প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়। এর বাইরে বর্ষবরণ-একুশে ফেব্রুয়ারি-বসন্তবরণ উপলক্ষে বৈশাখী মেলা-বইমেলা-পিঠামেলা ইত্যাদিও অনুষ্ঠিত হয়ে থাকে।